পাক সরকারের সমালোচনায় ইমরানের সাবেক স্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫১
আহমদিয়া সম্প্রদায়ভূক্ত আতিফ মিয়াকে অর্থনীতিবিদদের প্যানেল থেকে বাদ দেয়ায় পাকিস্তান সরকারের কঠোর সমালোচনা করেছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।
 
জেমিমা বলেন, ‘পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে। অথচ ইমরানের সরকার শ্রদ্ধেয় অর্থনীতিবিদ আতিফ মিয়াকে বাদ দিল কেবল তার বিশ্বাসের কারণে।’
 
সম্প্রতি উগ্র ডানপন্থীদের চাপে আহমদিয়া সম্প্রদায়ভূক্ত আতিফ মিয়াকে ১৮ সদস্যের অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল থেকে বাদ দেয় ইমরান খানের নের্তৃত্বাধীন পাকিস্তান সরকার। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে পাকিস্তানে।
 
আতিফ মিয়া পাকিস্তানি বংশোদ্ভূত অর্থনীতিবিদ। বর্তমানে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
 
পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের মুসলিম হিসেবে মেনে নেয়া হয় না। অন্যদিকে নিজেদেরকে মুসলিম দাবি করে এ সম্প্রদায়ের মানুষ।
 
ইত্তেফাক/টিএস