মোটরসাইকেল থেকে ছিটকে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৪
রংপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন পুলিশ কর্মকর্তার স্ত্রী নাজমিন বেগম (২৬)। রবিবার দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী এএসআই রবিউল ইসলাম। 
 
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, দিনাজপুরের বিরল উপজেলার গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থল গাইবান্ধার সাদুল্যাপুর থানায় ফিরছিলেন রবিউল। দুপুর ১২টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের মিঠাপুকুরে হাসনাহেনা ফিলিং স্টেশনের কাছে পৌঁছামাত্র বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় তার স্ত্রী নাজমিন বেগম ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন এএসআই রবিউল। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তান ২ জন অক্ষত রয়েছে। 
 
ইত্তেফাক/জেডএইচ