ডেল পোর্তোকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন জোকোভিচ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩১
জুয়ান মার্টিন ডেল পোর্তোকে হারিয়ে ক্যারিয়ারের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক জোকোভিচ। 
 
রবিবার ইউএস ওপেনের ফাইনালে আর্জেন্টিনার ডেল পোর্তোকে ৬-৩, ৭-৬ (৭-৪) এবং ৬-৩ ব্যবধানে হারিয়েছেন সার্বিয়ার জোকোভিচ। গত জুলাইয়ে উইম্বেলডন জিতেছিলেন জোকোভিচ। বিশ্বের চার নম্বর খেলোয়াড় হিসেবে ব্যাক টু ব্যাক গ্র্যান্ড স্ল্যামজয় জয়ের কীর্তিও গড়েছেন জোকোভিচ। 
 
এর আগে ২০১১ এবং ২০১৫ সালে ইউএস ওপেন জিতেছিলেন জোকোভিচ এবং একাধিকবার উইম্বেলডন এবং ইউএস ওপেন জেতা অষ্টম খেলোয়াড় তিনি।
 
ইত্তেফাক/ইউবি