শহিদুল আলমের আবেদন মঙ্গলবারের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৮
তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 
 
শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
পরে সারা হোসেন বলেন, গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বিব্রতবোধ করেছিলেন। পরে প্রধান বিচারপতি উক্ত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠান। সে অনুসারে সোমবার শুনানি হয়। মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে শহিদুল আলমের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 
 
ইত্তেফাক/ইউবি