শায়েস্তাগঞ্জে শিশু ইতি হত্যার বিচার দাবি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৫
শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম বিরামচরের আব্দুস শহীদের শিশুকন্যা ইতি আক্তার (৬) হত্যা মামলার আসামিদের বিচার দাবি করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা। সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি করা হয়।
 
মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মামুন চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন-  বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বিটিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক, তরফবার্তার বার্তা সম্পাদক কামরুল হাসান, সমাজসেবক শাহজাহান মিয়া, মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি গাজীউর রহমান ইমরান, সহ-সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, প্রচার সম্পাদক ফখরুল আলম প্রমুখ।
 
 
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান, ইতি হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এসআই রাজিবের পরিবর্তে মামলার তদন্তকারী কর্মকর্তা করা হয়েছে ওসি (তদন্ত) মানিকুল ইসলামকে। তিনি মামলাটি তদন্ত করছেন।
 
উল্লেখ্য, ২৬ জুলাই বৃহস্পতিবার সকালে পশ্চিম বিরামচর সাহেববাড়ি জামে মসজিদের নিকট থেকে শিশু ইতির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইতির বাবা আব্দুস শহীদ বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন।
 
ইত্তেফাক/বিএএফ