ডুমুরিয়ায় ‘সততা স্টোর’ উদ্বোধন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৬
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে ‘সততা স্টোরের’ উদ্বোধন ঘোষণা করেন খুলনা জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন।
 
সভায় বক্তব্য দেন- উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি নুরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম মহিউদ্দিন, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি প্রহল্লাদ কুমার ও অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার প্রমুখ।
 
দুর্নীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয় কর্তৃক উপজেলার চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘সততা স্টোর’ এর উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভারটির আয়োজন করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ