আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেললেন লাইবেরিয়ার রাষ্ট্রপতি জর্জ উইয়াহ। ৫১ বছর বয়সী লাইবেরিয়ার রাষ্ট্রপতি গতকাল নাইজেরিয়ার বিপক্ষে খেলতে মাঠে নামেন।
এত বছর বয়সে খেলতে নেমে সবাইকে বিস্মিত করেন ফিফার সাবেক এ বর্ষসেরা খেলোয়াড়। ম্যাচের ৭৯ মিনিটে তিনি খেলতে নামেন। মনরোভিয়ায় ঘরের মাঠে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিতে ২-১ গোলে পরাজিত হয় স্বাগতিক লাইবেরিয়া।
১৯৯৫ সাল প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে ফিফার সর্বোচ্চ পুরস্কার লাভ করেছিলেন উইয়াহ।
দলের সাবেক এই তারকা ফুটবলার উইয়াহ জানুয়ারিতে লাইবেরিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় দলে উইয়াহ ১৪ নম্বর জার্সি পড়ে খেলতে নামতেন। কালকের ম্যাচের মাধ্যমে লাইবেরিয়া তাদের ১৪ নম্বর জার্সিটি উইয়াহ’র সম্মানে তুলে রেখেছে। এই নম্বর পরে জাতীয় দলে আর কোন খেলোয়াড় খেলতে নামবে না।
বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামার সময় এসি মিলানের সাবেক এই খেলোয়াড়কে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়।
গতকালের ম্যাচে নাইজেরিয়ার কাছে তেমন পাত্তাই পায়নি লাইবেরিয়া। কয়েকটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।
ইত্তেফাক/এসআর/নূহু
