ভারত সিরিজ হারার পর শেবাগের টুইট ভাইরাল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হারার পর ইংল্যান্ডের মাটিতেও হেরে এমনিতেই বিধ্বস্ত ভারতীয় ক্রিকেট দল। তার ওপর যেন কাটা গাঁয়ে নুনের ছিটা দিলেন বীরেন্দ্র শেবাগ।
 
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল ৪-১ এ সিরিজ হারার পর নিজের টুইটারে মন্তব্য করেন শেবাগ। আর তা মুহূর্তে ভাইরাল হয় ভারতীয় ক্রিকেট অঙ্গনে। অনেক আলোচনা সমালোচনার ঝড় ওঠে।
 
শেবাগ তার টুইটে বলেন, ‘অভিনন্দন ইংল্যান্ড। ভারত ভালো খেলেছে কিন্তু ব্যাটিং অতটা ভালো না। রাহুল এবং প্যান্ট শেষ দিনে অনেক ভাল ব্যাটিং করেছে কিন্তু অন্যরা অত ভালো খেলেনি।’
 
শেবাগের এমন পোষ্টে অনেকে সমালোচনা করলেও কেউ কেউ শেবাগের পক্ষ নিয়ে কথা বলেছেন। কেউ বলেন শেবাগ এখানে খারাপের কি বলেছেন। ইংল্যান্ড ভালো খেলে জিতেছে তাই অভিনন্দন জানাতেই পারেন। এটা দোষের কিছু না।
 
ইত্তেফাক/এসআর/টিএস