'ড. সিদ্দিকের মতো গুণী শিক্ষানুরাগী আজ জাতির জন্য দরকার'

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. একেএম সিদ্দিক একজন গুণী শিক্ষানুরাগী ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। তার মত শিক্ষানুরাগী আজ দেশ ও জাতির জন্য বড় প্রয়োজন।

আজ বুধবার আয়োজিত এক শোক সভায় ড. সিদ্দিককে এভাবেই স্মরণ করেন বক্তারা। তারা বলেন, নোবেল কমিটির এ সদস্য এলাকার উন্নয়নেও ভূমিকা রেখেছেন। তিনি মানিকগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে এ সংগঠনকে পরিচালনা করেছেন। তিনি তার কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সমিতি ঢাকার সভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম ও সাধারণ সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোতাহার হোসেন সাজু, সমিতির উপদেষ্টা সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামাল, কানাডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফজলে কাদির সিদ্দিক, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, যুগ্ম জেলা জজ তৈয়েবুল হাসান উজ্জ্বল, ফনীভূষন বিশ্বাস। সভা পরিচালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুটু। মানিকগঞ্জ সমিতি, ঢাকার উদ্যেগে আয়োজিত শোকসভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/আরকেজি