জিপিও থেকে ১৯৩ কেজি ‘খাট’ জব্দ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৭
রাজধানীর গুলিস্তানে জিপিও’র বৈদেশিক পার্সেল বিভাগ থেকে ১৯৩ কেজি ‘নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাট’ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাষ্টমস যৌথ অভিযানে নতুন এই মাদক জব্দ করে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল কাশেম জানান, বিদেশ থেকে খাটের চালানটি জিপিও’র বৈদেশিক পার্সেল বিভাগে আসে। গোপন সবাদের ভিত্তিতে সেখান থেকে ১৫ কার্টনে থাকা ১৯৩ কেজি খাট জব্দ করা হয়। এরসঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।