কারিনার আবারো মা হওয়ার গুঞ্জন!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৫
 
দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা কাপুর খান।—এমনই এক সংবাদ ছড়িয়েছে বলিউডে। বর্তমানে করণ জোহরের ‘তখত’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন কারিনা। এমন সময় তার মা হওয়ার সংবাদে চমকে গেছেন সবাই।
 
ঘটনার সূত্রপাত একটি টিভি অনুষ্ঠান থেকে। সেখানে তার পরবর্তী সন্তানের বিষয়ে জানতে চাওয়া হলে দ্বিতীয় সন্তান নেওয়ার আগ্রহের কথা বলেন কারিনা। তবে তা এখন নয়, আরো ২ বছর সময় নিতে চান তিনি।
IMG0
কারিনা বলেন, ‘দুই বছর পর হয়তো আমি দ্বিতীয় সন্তান আমার জীবনে আসতে পারে।’ রণবীর সিংয়ের সাথে জুটি বেঁধে কারিনাকে ‘তখত’ সিনেমা দেখা যাবে। কিছুদিনের মধ্যে ছবির শুটিং শুরু হবে। এছাড়াও অক্ষয়ের সাথে আরো একটি সিনেমা শুরু করবেন কারিনা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ