চন্দনাইশে ৩ ফার্মেসিকে জরিমানা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৬
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩টি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১১টার দিকে উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তৈয়বিয়া, নিউ চন্দনাইশ ও মুক্তিযোদ্ধা ফার্মেসীকে ৩৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজাম উদ্দিন আহমদের নেতৃত্বে অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনিছুর রহমান ভূঁইয়া, দারোগা অনু মং চাকমা প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ