শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। এবারের আসরে ব্যাটে বলে হবে উত্তেজনাপূর্ণ ম্যাচ। এমন আভাস দিচ্ছেন ক্রিকেটবোদ্ধারা।
অনেকে বলছেন এবারের আসরে সেরা ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন বাংলাদেশের মারকুটে ওপেনার তামিম ইকবাল।
চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরেছেন তামিম। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের খেলার তেমন কোন অভিজ্ঞতা নেই। সেদিক থেকে অনেক এগিয়ে তামিম। পিসিএলে খেলার সুবাদে সেখানকার পিচ পরিচিত তামিমের। অন্যদিকে সেরা ফর্মে আছেন এ ব্যাটসম্যান।
শেষ এক বছরে একদিনের ক্রিকেটে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান তিনি। এ সময় ৯টি ম্যাচ খেলে ৮০.২৮ গড়ে করেছেন ৫৬২ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজেও খেলছেন দুর্দান্ত। এমন ফর্ম ধরে রাখলে এশিয়া কাপে সেরা ব্যাটসম্যান হতে ঠেকায় কে?
ইত্তেফাক/এসআর/নূহু
