আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। এ টুর্নামেন্টের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
এবারের টুর্নামেন্টে খেলছে ছয়টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আগফানিস্তান ও হংকং। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।
গ্রুপ 'এ'তে আছে ভারত, পাকিস্তান ও হংকং। অন্যদিকে 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।
ইত্তেফাক/এসআর/নূহু
