ইংল্যান্ডে ৪-১ এ শোচনীয়ভাবে টেস্ট সিরিজ হারার পর ব্যাপক সমালোচনায় পড়েছেন ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডে বিরাটের ব্যাটে ভালো রান এলেও তার দিকে সমালোচনার ঝড়টা একটু বেশি।
ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, সিরিজ হারের জন্য ময়নাতদন্তে বসতে হবে বিরাট কোহলিকে। বিরাটের এমন দুর্দিনে এগিয়ে এসেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, এমন সিরিজ হারে ময়নাতদন্তের থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সঠিক প্রতিভাকে চেনা। আমার বিশ্বাস পূজারা, রাহানে, রাহুল ইংল্যান্ডে যা খেলেছে তার থেকে তারা অনেক ভালো খেলোয়াড়।
তিনি বিরাটকে উদ্দেশ্য করে বলেন, বিরাটের উচিৎ তাদের থেকে সেরাটা বের করে নিয়ে আসা। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। খারাপ সময়ে অন্যের সমালোচনা কানে না নিয়ে নিজের সেরাটা দেওয়া।
ইত্তেফাক/এসআর/নূহু
