মোহাম্মদপুরে ছয় হাসপাতালকে জরিমানা, ৪টি সিলগালা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৮
রাজধানীর মোহাম্মদপুরে ৬টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৭ লাখ টাকা জরিমানা এবং ৪টি প্রতিষ্ঠানকে সিলগালা করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৪টি হাসপাতাল বন্ধে হাইকোর্টের নির্দেশনার পর  গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে মোহাম্মদপুরে অভিযান শুরু করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
 
অভিযুক্ত হাসপাতাল ও ক্লিনিকগুলো হচ্ছে- বিডিএম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবাব সিরাজ-উদ্দ-দৌলা মানসিক ও মাদকাসক্ত হাসপাতাল, মনমিতা মানসিক হাসপাতাল, প্লাজমা মেডিকেল সার্ভিস অ্যান্ড ক্লিনিক, শেফা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া মানসিক হাসপাতাল, ক্রিসেন্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স, মক্কা-মদিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক, নিউ ওয়েল কেয়ার হাসপাতাল এবং বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হাসপাতাল।
 
ইত্তেফাক/আরকেজি