কোহলি নেই, তবুও চিন্তিত পাকিস্তান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৫
অপেক্ষা ১৯ সেপ্টেম্বরের। এশিয়া কাপের মঞ্চে দেখা যাবে ভারত-পাকিস্তানের লড়াই। আর পাকিস্তানের জন্য ‘ইতিবাচক’ তথ্য হলো, এই আসরেই আসছেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। যদিও, তারপরও নির্ভার নয় পাকিস্তান দল।
 
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের ফাহিম আশরাফ বলেন, ‘যদিও কোহলি আসছে না, তারপরও ভারত বিশ্বমানের দলই থাকবে। আপনি তাদের কিছুতেই হালকাভাবে নিতে পারেন না। আমরা শতভাগ প্রস্তুতি নিয়েছি; একজন বোলার, ব্যাটসম্যান এবং ফিল্ডার হিসেবে। যদি আমরা শতভাগ দিয়ে খেলতে পারি, তবে এই ম্যাচটা জিততে পারব।’
 
ভারতের বিপক্ষে সুযোগ পেলে পারফর্ম করতে মরিয়া ফাহিম আরো বলেন, ‘একাদশ নির্বাচন করা কোচের কাজ। আমি নিশ্চিত যদি আমি পারফর্ম করতে পারি, তবে একাদশে থাকব। আর ভারতের বিপক্ষে খেলা তো প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন।’
 
ইত্তেফাক/কেআই