নেত্রকোনায় ধান ক্ষেত থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৮
সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালি বাজারের পাশের ধান ক্ষেত থেকে মামুন (৩০) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মামুন সদর উপাজেলার বালি গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার বালির বাজারে চা বিক্রি করতেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।
 
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফখরুজ্জামান জুয়েল বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে মামুন চা বিক্রি শেষে বাড়ি ফিরছিল। এ সময় কে বা কারা তাকে শ্বাসরোরে হত্যা করে বাজারের পাশে একটি ধান ক্ষেতে লাশ ফেলে রাখে।
 
 
ইত্তেফাক/ইউবি