সেন্ট মার্টিনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২১
প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে ইয়াবাসহ মো. হেলাল নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার পশ্চিমপাড়াস্থ আবাসিক হোটেল অবকাশের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
কোস্টগার্ড সূত্র জানায়, সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের একটি বিশেষ দল পশ্চিমপাড়াস্থ আবাসিক হোটেল অবকাশের পাশে অভিযান চালিয়ে ৩ হাজার ২শ পিচ ইয়াবাসহ মো. হেলালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
 
কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ