জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ভেতরে সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থীকে মেরে তার মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের স্বীকার আলিফ বলেন, বৃহস্পতিবার রাতে আমি আমার ছোট ভাই আকাশের সঙ্গে দেখা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসি। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আসলে সেখান থেকে কয়েকজন যুবক কলা ভবনের দিকে ডেকে নিয়ে যায়। সেখানে চোখ বেধে ইসলামিক স্টাডিজ বিভাগের অন্ধকার গলিতে নিয়ে মারধর করে তারা তার মোবাইল ও মানিব্যাগ রেখে দেয়। পরবর্তীতে গুরুতর অবস্থায় আলিফকে পুরান ঢাকার সুমনা হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালী থানার ওসি মশিউর রহমান বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।
ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ঘটনা জেনে এ বিষয়ে আগামী রবিবার ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচ
