গুনাথিলাকাকে হারাল শ্রীলঙ্কা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৭
এশিয়া কাপ শুরুর আগে আরেকটি বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। পিঠের চোটের জন্য ছিটকে গেলেন দানুশকা গুনাথিলাকা। তার জায়গায় ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া।
 
এর আগে চোটের জন্য নিজেদের অন্যতম সেরা ব্যাটসম্যান দিনেশ চান্দিমালকে হারায় শ্রীলঙ্কা। তার জায়গায় দলে নেওয়া হয় নিরোশান ডিকভেলাকে। বোর্ডের নিষেধাজ্ঞার কারণে গত জুলাই-আগস্টে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারেননি অলরাউন্ডার গুনাথিলাকা। সীমিত ওভারের ক্রিকেটে তার ফেরার অপেক্ষা বাড়াল পিঠের চোট।
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেন জয়াসুরিয়া। সেখানে তেমন কিছু করতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পায়ের নিচে মাটি খুঁজে ফিরছেন ২৭ বছর বয়সী জয়াসুরিয়া।
 
ইত্তেফাক/কেআই