রাশিয়ার হয়ে বিশ্বকাপ মাতানো খেলোয়াড় দেনিস চেরিশভ ডোপিং অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। বিশ্বকাপের আগে ইনজুরি সারাতে ‘গ্রোথ হরমোনের’ ইনজেকশন নেওয়ায় স্পেনের ডোপিং বিরোধী প্রতিষ্ঠানের তদন্তের মুখোমুখি হয়েছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমানে ভ্যালেন্সিয়ায় খেলা এই রুশি।
ভেষজ উপায় ব্যতীত অন্য যে কোনো উপায়ে ‘গ্রোথ হরমোন’ চিকিৎসা করার ব্যাপারটি প্রমাণিত হলে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন কোনো খেলোয়াড়। সে খড়গ ঝুলছিল চেরিশভের উপরও। তবে তার শরীরে অনিয়মিত আচরণের কোনো লক্ষণ না পাওয়ায় তিনি এ অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।
জানিয়ে রাখা ভালো, রাশিয়ার হয়ে বিশ্বকাপে পাঁচ ম্যাচে চার গোল করেছিলেন চেরিশভ। তার এ নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল রাশিয়া।
ইত্তেফাক/কেআই
