বাংলাদেশকে অনেক দেশ সমীহ করে: চুমকি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২১
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ধীরে ধীরে বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন উচ্চতায় উপনীত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন দেখে বর্তমানে পৃথিবীর অনেক শক্তিশালী দেশ বাংলাদেশকে সমীহ করতে শুরু করেছে।
 
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় বড়নগর সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র ষোঘ, আহমেদুল কবির, শাহ আলম দেওয়ান, মাইনুল ইসলাম, মাজেদুল ইসলাম সেলিম, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, বাদল হোসেন, ছাত্রলীগ নেতা আলী-আল-রাফু অমিত প্রমুখ।                                                                                            
 
ইত্তেফাক/ইউবি