সামাজিক অবক্ষয় প্রতিরোধে আগৈলঝাড়ায় গণশুনানি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৯
বাল্যবিয়ে, নারী নির্যাতন প্রতিরোধসহ সকল সামাজিক অবক্ষয় প্রতিরোধে আগৈলঝাড়ায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আগৈলঝাড়াস্থ জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে গণশুনানির আয়োজনে করে জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরাম।
 
বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে গণশুনানি সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আঞ্চলিক পরিচালক মেহের আফরোজ মিতা, উপজেলা জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের সভাপতি মহাদেব বসু, ইউপি সদস্যা পবিত্র রানী বাড়ৈ, দি হাঙ্গার প্রজেক্ট’র আগৈলঝাড়া প্রতিনিধি মো. সাইফুল ইসলাম লিটন, নারী নেত্রী মায়া রানী বাড়ৈ, এনজিও প্রতিনিধি কাজল দাস গুপ্ত, আনসার ভিডিপি’র প্রশিক্ষক হানিফ মৃধা প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ