এশিয়া কাপের ১৪তম আসরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি হচ্ছে। ম্যাচটি সরাসরি দেখা যাবে মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।
বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/জেডএইচ
