লাসিথ মালিঙ্গার বোলিংয়ে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ১৪তম আসরে টস জিতে ব্যাটিংয়ে নামে মাশরাফির দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি হচ্ছে।
এই ম্যাচ দিয়ে এক বছর পর ওয়ানডেতে ফিরে আসেন মালিঙ্গা। এসেই নিজের প্রথম ওভারে তুলে নেন সাকিব ও লিটন দাসকে। সুইঙ্গিং ফুল লেংথ বলে শূন্য রানে প্রথম বলেই বোল্ড হন সাকিব। অপরদিকে লিটনও শেষ হন শূন্যতে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ রানে ২ উইকেট।
৩৫ বছর বয়সী লঙ্কান পেস কিংবদন্তি সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের ৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।
ইত্তেফাক/জেডএইচ
