তালায় মাদ্রাসা ছাত্র রাকিব নিখোঁজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:১২
সাতক্ষীরার তালায় মো. রাকিবুল হাসান রাকিব (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার বিকালে সে নিখোঁজ হয়।
 
রাকিব উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামের মো. বজলুর রহমান খানের একমাত্র ছেলে ও কেশবপুর মিফতাহুল উলুম মাদ্রসার ছাত্র।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, ৩০ পারা কোরআন শরীফের হাফেজ রাকিব কেশবপুর মিফতাহুল উলুম মাদ্রাসার হেফজখানার ছাত্র। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার তালা থানায় একটি সাধারণ ডায়েরি (যার নং-৫৫৬) করেছেন রাকিবের বাবা।
 
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন থানায় ম্যাসেস দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ