বিগবসের জন্য প্রস্তুত হচ্ছেন সালমান খান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৬
বিগবসের ১২তম আসরে পারিশ্রমিক নিয়ে ইতিমধ্যে রেকর্ড গড়েছেন বলিউড সুপারস্টার তারকা সালমান খান। এখন চলছে প্রস্তুতি। তবে এবারের আসরের জন্য নিজেকে অন্যভাবে প্রস্তুত করছেন করছেন বলে এরই মধ্যে আভাস দিয়েছেন সল্লু।
 
শুক্রবার ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন সালমান খান। ক্যাপশন ছিল, ‘বিগবসের ১২তম আসরের জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করছি।’
 
ছবিতে পেশীবহুল সালমানকে দেখা যায়। সুঠাম দেহের অধিকারী এ তারকা ব্যায়ামাগারে হয়তো নিজেকে অন্যভাবেই তৈরি করছেন। তারই আভাস পাওয়া যায় পোস্টে।
 
ভারতের কালার’স টিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস’। গত সাত বছর ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করছেন বলিউডের এ মেগা তারকা।
 
ইত্তেফাক/এসআর/টিএস