বগুড়া জেলার নন্দীগ্রামে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় টায় উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরমের আয়োজনে থানা চত্বরে জনপ্রতিনিধিদের সঙ্গে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিং ফোরামের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিং ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক কাশেম।
অন্যদের মধ্য বক্তব্য দেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
