মুশফিকের ক্যারিয়ার সেরা ইনিংস

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৪
শ্রীলঙ্কাকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। টাইগারদের এই বড় জয়ের মূল কারিগর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ১৫০ বলে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়ের ভীত গড়ে দেন তিনিই। বাংলাদেশের ইনিংসের অর্ধেকের বেশি বল একাই মোকাবেলা করে দৃঢ়তার সঙ্গে মাঠে থেকেছেন তিনি।
 
মুশফিকের এই ১৪৪ রানের ইনিংসই ক্যারিয়ার সেরা। মুশফিকের এটি ক্যারিয়ারের ১৮৮তম ওডিআই ম্যাচ। সেই ম্যাচেই তুলে নিয়েছেন ষষ্ঠ সেঞ্চুরি।১১টি চার ও ৪টি ছক্কার মারে এই রান করেন তিনি।
 
মুশফিকের আগের সেরা ইনিংস ছিলো ১১৭ রানের। ২০১৪ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেটিও ছিলো এশিয়া কাপের ম্যাচ। অবশ্য ওই ম্যাচটি ৬ উইকেটে জিতেছিলো ভারত। তবে এবার শ্রীলঙ্কাকে ২৬২ রানের টার্গেট নিয়ে ১৩৭ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা।
 
ইত্তেফাক/কেআই