চেলসির পাঁচে পাঁচ, হ্যাজার্ডের হ্যাটট্রিক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৪
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে জয়ের ধারায় আছে চেলসি। চেলসির ম্যাচের সব চেয়ে বড় ঘটনা এডেন হ্যাজার্ডের হ্যাটট্রিক। চেলসির হয়ে ২০১৪ সালের পরে এই প্রথম তিনি হ্যাটট্রিক করলেন এই বেলজিয়ান তারকা।
 
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৪-১ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। এই জয়ে লিগের প্রথম পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানের রয়েছে লিভারপুল। একইদিনে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাহম হটস্পারকে।
 
স্টামফোর্ড ব্রিজে অতিথি হয়ে আসা কার্ডিফ সিটি খেলার ১৬ মিনিটে বাম্বার গোলে এগিয়ে যায়। পিছিয়ে পড়ে প্রথমার্ধের শেষ দিকে জ্বলে ওঠেন হ্যাজার্ড। ৩৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান তিনি। আর সাত মিনিটের ব্যবধানে এগিয়ে নেন দলকে। ৮০ মিনিটে পেনাল্টি থেকে আরেক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যাজার্ড। তিন মিনিট পর উইলিয়ান শেষ গোলটি করেন।
 
ইত্তেফাক/কেআই