বগুড়া জেলার নন্দীগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলার আসামি ও ওয়ারেন্টমূলে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ককটেল হামলার আসামি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে আব্দুল বারীক (৩১), ওয়ারেন্টমূলে উপজেলার তেতুলিয়া রায়পাড়া গ্রামে লোকমান আলীর স্ত্রী জহুরা বেগম (৫৫), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৩০), আহম্মেদ আলীর ছেলে রুবেল হোসেন (৩৫), শাহাদত আলীর ছেলে লেবু মিয়া (৩৮), লোকমান আলীর ছেলে জুয়েল হোসেন (৪৫), আয়েন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৫০) ও আহম্মেদ আলী (৫৫)।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
