ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় তিন বছরের এক মেয়ে শিশু প্রাণ হারিয়েছে। নিহত শিশুটির নাম ঝুমুর। রবিবার সকালে উপজেলা নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় ইটবাহী একটি ট্রাক ঝুমুরকে চাপা দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন ঝুমুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে ট্রাকটি এলাকার নয় বলে জানান তিনি।
ঝুমুরের এই মৃত্যুর ঘটনাটি স্থানীয়ভাবে মিটমাট করার পায়তারা চলছে বলে একটি সূত্রে জানা গেছে।
ইত্তেফাক/জেডএইচ
