আজ এশিয়াকাপের ১৪তম আসরে হংকংয়ের বিপক্ষে খেলতে মাঠে নামছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, হংকংকে আমরা কোনভাবেই দুর্বল দল হিসেবে নিচ্ছি না। আমরা আমাদের সেরাটা দিতে চাই।
তিনি আরও বলেন, জয়ই হবে আমাদের প্রথম লক্ষ্য। এক্ষেত্রে আমরা কোন দলকে ছাড় দিতে চাই না। আর আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি। আশা করছি আমাদের দল অনেক ভাল খেলবে।
অন্যদিকে হংকংয়ের অধিনায়ক অংশুমান রথ বলেন, আমরা চাই ভাল একটা লড়াই করতে। দলের সেরাটা আমরা দিতে চাই।
ইত্তেফাক/এসআর/টিএস
