টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে হংকং। ৪৪ রান করতেই ৫ উইকেট হারিয়েছে দলটি।
হংকংয়ের প্রথম উইকেটের পতন ঘটে রানআউটের মাধ্যমে। ওপেনিং এ নামা নিজাকত খান ব্যক্তিগত ১৩ রানের মাথায় রান আউটের শিকার হন।
এরপর দলীয় ৩২ রানে ক্যাচ আউট হন, দলীয় অধিনায়ক আনশুমান রথ। ফাহিম আশরাফের বল খেলতে গিয়ে আউট হন তিনি।
তৃতীয় উইকেটের পতন ঘটে ১৪ তম ওভারে। এরপর দলীয় ৪৪ রানে চতুর্থ ও পঞ্চম উইকেটের হারায় হংকং।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে হংকংয়ের সংগ্রহ ৬৯।
ইত্তেফাক/এসআর
