'কালারস টিভি'র পর্দায় আজ থেকে জমকালোভাবে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো বিগবসের ১২তম আসর। বাংলাদেশ সময় সাড়ে ৯টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান। খবর হিন্দুস্তান টাইমসের।
ইতিমধ্যে 'কালারস টিভি' এবারের আসরের চোখ ধাঁধানো কিছু ছবি প্রকাশ করেছে। এ নিয়ে ব্যাপক সাড়া পড়েছে বিগবসের ভক্তদের মাঝে।
বিগবস আসরে এবারের থিম হচ্ছে বিচিত্র জুটি। 'কালারস টিভি' জানায়, এবারের আসরে থাকছে চমকপ্রদ কিছু। পুলিশের সঙ্গে জুটি হিসেবে থাকছে আইনজীবী, নামকরা গায়কের সঙ্গে থাকছে তার ভক্ত।
ইত্তেফাক/এসআর/টিএস
