প্রিয়াঙ্কাকে রাধিকার অভিনন্দন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:২০
হলিউডে অবস্থান তৈরিতে সফল হওয়ায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে অভিনন্দন জানালেন, রাধিকা আপ্তে।
 
তিনি বলেন, বিশ্বজুড়ে অসাধারণ কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অল্প দিন হল তিনি হলিউডে আছেন কিন্তু নিজের দক্ষতার মাধ্যমে টিকে আছেন।
 
দিল্লির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ৩৩ বছর বয়সী অভিনেত্রী রাধিকা এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, গায়ের রংয়ের কারনে প্রিয়াঙ্কাকে একবার হলিউড ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি। নিজের মেধায় এখন জায়গা করে নিয়েছন হলিউডে।
 
ইত্তেফাক/এসআর/টিএস