ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেনের চুক্তি ভিত্তিক নিয়োগ সরকার আরো দুই বছর বাড়িয়েছে। পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সম্মতি এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন ২০১৬ সালের সেপ্টেম্বরে দুই বছরের চুক্তিতে নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার পদে যোগ দেন।
ইত্তেফাক/এমআই
