‘আওয়ামী লীগ চিরকালই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিশ্বাস করে’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩০
আওয়ামী লীগ চিরকালই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে অনেক সমমনা দলের জোট গঠিত হচ্ছে। এসব দল ও জোট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা গণতন্ত্রের বিকাশ ও জাতীয় নির্বাচনের জন্য সুখবর।  
 
রবিবার বিকেলে সিরাজগঞ্জের কড্ডায় জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে স্থাপিত রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 
 
তিনি আরো বলেন, নির্বাচন আসলেই চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়। এবারও চক্রান্ত যড়যন্ত্র শুরু হয়েছে। বাংলার মানুষ ভোট দেবে সিদ্ধান্ত নেবে। লজ্জার বিষয় দেশের সমস্যা থাকলে তা  বাংলার জনগণ সমাধান করবে। এখানে জাতিসংঘের করণীয় কিছু নেই। 
 
আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ছোট ভুল করলে শুধরে নেবো, আপনারা বড় ভুল করবেন না। 
 
ইত্তেফাক/জেডএইচ