ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ১০ দশমিক ৯৮ শতাংশ পাস করেছে। পরীক্ষায় অংশ নিয়েছিল ২৫ হাজার ৯৫৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৮৫০ । গ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২৫০টি। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ২ জন।
সোমবার বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এ ছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবেন।
পাসকৃত শিক্ষার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর হতে ১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে।
ইত্তেফাক/ইউবি
