নাশকতার একটি মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের জামিন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট ওসমান গনি জানান, ২০১৬ সালে আশাশুনি থানায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানের নামে একটি নাশকতার মামলা হয়। এ মামলায় দীর্ঘদিন তিনি হাজিরা না দিলে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সোমবার এ মামলায় তিনি সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
ইত্তেফাক/বিএএফ
