পদোন্নতি পেলেন ৪২০ সহকারী শিক্ষক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৮
সহকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৪২০ জন সহকারী শিক্ষক পদোন্নতি পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে আজ সোমবার এ পদোন্নতি আদেশ জারি করা হয়।
 
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের মধ্যে ৩৬৮ জনকে সহকারী প্রধান শিক্ষক ও ৫২ জনকে সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে ১৭২ জন হলেন নারী শিক্ষক।
 
সহকারী শিক্ষক-শিক্ষিকা পদটি ১০ গ্রেডের ও ২য় শ্রেণির পদ। পদোন্নতিপ্রাপ্ত পদ ৯ম গ্রেডের এবং প্রথম শ্রেণির।বাসস
 
ইত্তেফাক/কেকে