দারুণ ফর্মে থাকা পাকিস্তানের ফাস্ট বোলার ওসমান খান হুঁশিয়ারি দিলেন ভারতকে। তিনি বলেন, 'ভারতের বিপক্ষে আমি ৫ উইকেট নিব।'
তিনি আরও বলেন, ভারত এক নম্বর দল। তাদের অনেক ভালো ক্রিকেটার আছে। অনেক বড় একটি ম্যাচ হতে যাচ্ছে। এদিকে আমরাও শতভাগ প্রস্তুত। আমরা লাহোরে অনেক প্রস্তুতি নিয়েছি।
গতকাল (রবিবার) হংকংয়ের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পর এসব কথা বলেন তিনি। এ মুহূর্তে সেরা ফর্মে আছেন পাকিস্তানি এ পেসার।
ভারত-পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। আরো যদি সেটা হয় কোন বড় টুর্নামেন্টে তাহলে আর কথাই নেই। ইতিমধ্যে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। এনিয়ে দুই দেশের ভক্তদেরও উন্মাদনা আর কথার শেষ নেই।
আগামী ১৯ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এসআর/নূহু
