উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৮
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আফরোজা বেগম (২৮) নামের এক নারী গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের কুমারপাড়া ভাটি গ্রামে।
 
জানা গেছে, ঐ গ্রামের ছোলজারের পূত্র মিজানুর রহমান (১৮) ও নুর ইসলামের পূত্র আলমগীর (৩০) বাড়ির বিদ্যূতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাদের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/নূহু