টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আফগান অধিনায়ক আসগর এ সিদ্ধান্ত নেয়।টসে জিতে আসগর বলেন, আমরা ভালো একটা স্কোর করতে চাই।
অন্যদিকে টসে হেরে শ্রীলঙ্কা অধিনায়ক ম্যাথুস বলেন, টসে জিতলে আমরাও ব্যাট নিতাম। প্রথম ইনিংসে ব্যাটিং সহায়ক এই পিচ। কিন্তু দুর্ভাগ্য, টস তো সবাই প্রতিদিন জিতে না।
এটি এবারের আসরের তৃতীয় ম্যাচ। বাঁচামরার লড়াই নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। হারলে এশিয়া কাপ থেকে ছিটকে পড়বে দলটি।
ইত্তেফাক/এসআর/নূহু
