১ হাজার ৯৬০ ইয়াবা হাত বদলের সময় রাজশাহী মহানগরীর শিরোইল এলাকা থেকে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- আশিকুর রহমান ডলার (৪২) ও মো. বাদল (৪৫)। তারা শিরোইল এলাকার বাসিন্দা ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব। এ সময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল, একটি ব্যাটারি চালিত অটোরিকশা, ৯ হাজার ৮৩২ টাকা, দুটি মোবাইল ও তিনিটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর আশরাফ জানান, র্যাবের একটি টহল দল গোপন সূত্রে শিরোইল এলাকায় বিপুল সংখ্যক ইয়াবা হাতবদলের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে ধরে ফেলে। গ্রেফতারকৃতদের মধ্যে ডলার রাজশাহী ন্যাশনাল বাস কাউন্টারের সাবেক ম্যানেজার। তাদের বিরুদ্ধে প্রচলিত ধারায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
