জামালপুরের মৃত্যুর ৯ মাস অতিবাহিতের পরও ভাতা পাননি ইসলামপুর পৌর এলাকার মাঝিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা হরিদসের স্ত্রী নবানী রাণী দাস। ফলে মানবেতর জীবন-যাপন করছেন তিনি।
জানা গেছে, গত ৯ মাস আগে মুক্তিযোদ্ধা হরিদাস মৃত্যুবরণ করেন। পরিবারের কর্মক্ষম অন্যকোন লোক না থাকায় তার স্ত্রী নবানী রাণী মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। স্বামীর ভাতা উত্তোলনের জন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরেও মৃত স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা পাননি। সংসারে ছেলে সন্তান না থাকায় কষ্টে দিন পার করছেন নবানী রাণী দাস।
নবানী রাণী দাস বলেন, অনেক চেষ্টা করেও স্বামীর টাকা তুলতে পারিনি। গত ৯ মাসে প্রায় ৩০ হাজার টাকা দেনা করে খেয়েছি।
ইত্তেফাক/বিএএফ
