চ্যাম্পিয়নস লিগ: বার্সেলোনা ও ইন্টারের জয়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০২
হ্যাটট্রিক দিয়ে চ্যাম্পিয়নস লিগের শুরু করলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। তার তিন গোলের সুবাদে পিএসভি এইন্দহোভেনকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই দিনের অন্য ম্যাচে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে টটেনহামকে।
 
বার্সেলোনার বিপক্ষে প্রতিরোধই গড়তে পারেনি এইন্দহোভেন। মেসি ৩১ মিনিটে প্রথম গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধ্বে, ৭৪ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ডেম্বেলে। আর ৭৭ ও ৮৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এর মধ্যে ৭৯ মিনিটে অবশ্য বার্সেলোনার উমতিতি লাল কার্ড দেখেন।
 
টটেনহামের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে ইন্টার মিলান। ৫৩ মিনিটে এরিকসেনের গোলে এগিয়ে যায় টটেনহাম। ৮৫ মিনিট পর্যন্ত তারা এই লিড ধরে রেখেছিল। ৮৫ মিনিটে ইকার্দির গোলে সমতা ফেরায় ইন্টার। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে জয় এনে ভেসিনো।
 
ইত্তেফাক/অারকেজি