জাহিদ হাসানের ‘মিস্টার টেনশন’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৮
এনটিভিতে আগামীকাল রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মিস্টার টেনশন’। আদিবাসী মিজান ও জাকির হোসেন উজ্জ্বলের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান।
 
নাটকটিতে অভিনয় করেছেন, জাহিদ হাসান, শখ, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, নাদিয়া, মৌসুমী হামিদ, সাদিয়া জাহান প্রভা, শামীমা নাজনীন, দিলারা জামান, আরফান আহমেদ, মারজুক রাসেল, ড. এনামূল হক, জোভান, এ্যানি খান, তাসনুভা এলভিন প্রমুখ।
 
এনটিভিতে ‘মিস্টার টেনশন’ নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ