সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহান (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটক শাহান উপজেলার সিংহগাতী গ্রামের সাইদুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ
